
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, হাজারো ছাত্র-জনতাকে হত্যা করে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া প্রতিবেশী দেশ ও বন্ধু আমরা চাই না।
মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ ওলামা দলের আয়োজিত ‘কোরআন-হাদীসের অপব্যাখ্যা ও নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদ’ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব মন্তব্য করেন।
ফারুক বলেন, “যারা হাসিনাকে আশ্রয় দিয়েছে—যারা জুলাই-আগস্টের প্রক্রিয়ায় শিক্ষার্থী ও সাধারণ মানুষকে আহত ও হত্যা করে পালিয়ে গিয়েছে—সেসব প্রতিবেশী দেশ বা বন্ধুকে আমরা মেনে নিতে পারি না। যদি কোনো দেশ বন্ধু বলে থাকা সত্ত্বেও আমাদের জনসম্পদ ও নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করে, সেই বন্ধু দরকার নেই।”
তিনি আরো বলেন, ১৬ বছর ধরে দেশের জন্য লড়ে এসেছে বিএনপি; বহু নেতাকর্মী আত্মত্যাগ করেছেন সুষ্পষ্ট ও সুষ্ঠু নির্বাচনের জন্য। তাই এখন আর বিলম্ব করা চলবে না—ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন দিতে হবে।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।