চাঁদাবাজির সঙ্গে জড়িত ‘বিএনপির দোসরদের’ তালিকা করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পাটওয়ারী তার পোস্টে চাঁদাবাজিতে জড়িত ‘বিএনপির দোসরদের’ তালিকা করার সময় এসেছে বলে উল্লেখ করেন। এরপর কয়েকজনের নামও প্রকাশ করেন তিনি।

তার উল্লেখ করা ব্যক্তিদের মধ্যে রয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

এ ছাড়া, তালিকায় আরও কারও নাম থাকলে তা কমেন্টে জানানোর আহ্বান জানিয়েছেন এনসিপির এই নেতা।

এর আগে সোমবার (২৮ সেপ্টেম্বর) দেওয়া এক ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী চাঁদাবাজি বন্ধ না হলে সরকারকে ‘আসসালামু আলাইকুম’ জানাবেন বলেও মন্তব্য করেছিলেন।