‘অভুক্ত চাঁদাবাজদের’ জন্য রাজধানীর বাংলামোটরে ‘পুনর্বাসন দানবক্স’ স্থাপন ও গণভিক্ষা কর্মসূচির ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কর্মসূচির ঘোষণা দেন। পোস্টে জানানো হয়, সোমবার বিকেল ৪টায় বাংলামোটরে ‘পুনর্বাসন দানবক্স’ উন্মুক্ত করা হবে।
ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ দাবি করেন, ‘১৭ বছর ধরে সরকারদলীয় অনাহারী নেতাকর্মীদের’ জন্য এবার গণভিক্ষা কর্মসূচি চালু করা হচ্ছে। সাধারণ মানুষের দেওয়া এক টাকাও কাউকে চাঁদাবাজির পথ থেকে দূরে রাখতে পারে বলে মন্তব্য করেন তিনি।
এ ছাড়া ‘১৭ বছর ধরে অভুক্ত চাঁদাবাজদের’ জাতীয় পুনর্বাসন কার্যক্রমে অংশ নিতে এবং দানের মাধ্যমে চাঁদাবাজি বন্ধে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।