
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বলেছেন, ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে সম্প্রীতির দেশ। তিনি আরও বলেন, ভবিষ্যতের বাংলাদেশ হবে সমতাভিত্তিক ও মানবিক, যেখানে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারি ও দুর্নীতি থাকবে না।
এ কথা তিনি গতকাল বুধবার (১৪ অক্টোবর) রাতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ভাঙ্গারহাট কাজী মন্টু কলেজ মাঠে উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠন আয়োজিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বলেন।
এস এম জিলানী আরও বলেন, বিএনপি মুক্তিযোদ্ধাদের দল। দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা, যিনি মুক্তিযুদ্ধের রণাঙ্গনে নেতৃত্ব দিয়েছেন এবং স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। তাই তিনি তার আদর্শকে হৃদয়ে ধারণ করে বিএনপির কাজ করছেন।
স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সমাবেশে আগতদের উদ্দেশ্যে তিনি বলেন, “কোটালীপাড়া উপজেলা একটি সাম্প্রদায়িক সম্প্রীতির জনপদ। আমাদের এই সম্প্রীতি বজায় রাখতে হবে। আমাকে একটি সুযোগ দিন। আমি আপনাদের সেবা করতে চাই। আমি আপনাদের সেবক হয়ে থাকব এবং আপনাদের সমস্যা শোনার জন্য আপনাদের কাছে নিজে আসব এবং সমাধানের চেষ্টা করব।”
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।