প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আগামী নির্বাচনে আইনের শাসন কাকে বলে, তা নির্বাচন কমিশন দেখাতে চায়।

শনিবার (১১ অক্টোবর) চট্টগ্রামে অনুষ্ঠিত ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, আগামী জাতীয় নির্বাচনে প্রিজাইডিং অফিসারদের সব ধরনের ক্ষমতা প্রদান করা হবে। তবে তারা যদি সেই ক্ষমতার যথাযথ ব্যবহার না করেন, তাহলে তা অপরাধ হিসেবে গণ্য হবে।

তিনি আরও বলেন, প্রিজাইডিং অফিসাররা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করেন, তাহলে নির্বাচন হবে স্বচ্ছ ও গ্রহণযোগ্য, এবং তাদের সিদ্ধান্তই চূড়ান্ত বিবেচিত হবে।