
বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার ভোটার এলাকা পরিবর্তন করেছেন। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালকের অনুমোদনের মাধ্যমে প্রধান উপদেষ্টার ভোটার এলাকা বদল করা হয়েছে।
নির্বাচন কমিশন সচিবালয়ের নিবন্ধন অনুবিভাগ থেকে আজ রোববার (১২ অক্টোবর) এ তথ্য জানানো হয়েছে। তবে এই ভোটার এলাকা পরিবর্তন কার্যক্রম বাস্তবে সম্পন্ন হয়েছে গত ফেব্রুয়ারি মাসে।
এনআইডি ডাটাবেস অনুযায়ী, ড. মুহাম্মদ ইউনূস এর আগে মিরপুরের গ্রামীণ ব্যাংক কমপ্লেক্সের ঠিকানায় ভোটার হিসেবে নিবন্ধিত ছিলেন। বর্তমানে তার ভোটার ঠিকানা পরিবর্তন করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নং ওয়ার্ডের আওতাধীন ঢাকা-১৭ আসনের গুলশান-২ এলাকায় স্থানান্তরিত হয়েছে।
এর আগে, ২ ফেব্রুয়ারি তিনি এনআইডিতে লিখিতভাবে ঠিকানা পরিবর্তনের জন্য আবেদন করেন। পরে এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর ১৭ ফেব্রুয়ারি তার আবেদনে অনুমোদন দেন। পরের দিন, অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার ভোটার এলাকা পরিবর্তনের আবেদন সংশোধন করা হয়।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।