
২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণ আগামী ৩১ ডিসেম্বর থেকে শুরু হবে। এর আগে পরীক্ষায় অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা শেষ করে ফলাফল ৩০ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করতে হবে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনী পরীক্ষা শেষে ৩০ ডিসেম্বরের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে এবং এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে ৩১ ডিসেম্বর। পাশাপাশি ফরম পূরণের বিস্তারিত সময়সূচি ও পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাসময়ে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।