বিগত আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত গুমের অভিযোগে শেখ হাসিনাসহ বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বুধবার (৮ অক্টোবর) ট্রাইব্যুনাল-১ এর বিচারক এই পরোয়ানা জারি করেন।

এর আগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়, যা ট্রাইব্যুনাল আমলে নেয়।

গুমের ঘটনায় দুটি পৃথক ফরমাল চার্জ দাখিল হয়েছে। একটিতে টিএফআই (TFI) সংশ্লিষ্ট গুমের অভিযোগে শেখ হাসিনা, তারেক সিদ্দিকীসহ ১৭ জনের বিরুদ্ধে ৫টি অভিযোগ আনা হয়েছে। অন্যটিতে জেআইসি (JIC) সংশ্লিষ্ট গুমের ঘটনায় শেখ হাসিনা ও তারেক সিদ্দিকীসহ ১৩ জনের বিরুদ্ধে আরও ৫টি অভিযোগ রয়েছে।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত শেখ হাসিনার শাসনামলে এসব গুমের ঘটনা ঘটে।