আমরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হইনি: সালাহউদ্দিন

কক্সবাজার–১ আসনের বিএনপি নির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, তারা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হননি। তিনি বলেন, জাতীয় সংসদে এটি সাংবিধানিকভাবে গৃহীত হলে তার পরই এ বিষয়ে পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। দলীয় চেয়ারম্যানের পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানানো হচ্ছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সংসদ সচিবালয়ে বিএনপির নির্বাচিত সব সংসদ সদস্যকে উদ্দেশ্য করে সালাহউদ্দিন আহমদ বলেন, তারা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত নন। সংবিধানে এখনও এ বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়নি। গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটি সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। এছাড়া সংবিধান সংস্কার পরিষদের সদস্য কে হবেন এবং কে শপথ গ্রহণ করবেন তার বিধান সংবিধানে থাকতে হবে। তিনি উল্লেখ করেন, এই ফরমটি সংবিধানে নেই (নীল) এবং তৃতীয় তফসিলে সাদা রঙে অন্তর্ভুক্ত।

সালাহউদ্দিন আহমদ বলেন, এই সিদ্ধান্ত তারা দলের চেয়ারম্যানের পক্ষ থেকে জানাচ্ছেন।