
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, সরকারকে দেওয়া জুলাই সনদের বাস্তবায়ন সম্পর্কিত সুপারিশ পর্যালোচনা করার পরই দলটি সই করবে।
শনিবার (২৫ অক্টোবর) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
এনসিপি আরও জানায়, সনদ বাস্তবায়নের রূপরেখা ও বিষয়বস্তু জাতির সামনে প্রকাশ করা উচিত, যাতে সবাই তা জানতে পারে।
তিনি বলেন, এখন পর্যন্ত জোট গঠন বা আসন বণ্টন নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে জাতীয় স্বার্থ বিবেচনায় দলটি সম্ভাব্য জোট গঠনের বিষয়ে আলোচনা করছে।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।