আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্বাচনী আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোনো প্রার্থী দেবেন না। মঙ্গলবার (৪ নভেম্বর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

এর আগে সোমবার (৩ নভেম্বর) বিএনপি ২৩৭টি আসনে তাদের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে। তালিকা অনুযায়ী, খালেদা জিয়া ফেনী-১, দিনাজপুর-৩ ও বগুড়া-৭ আসনে লড়বেন। বিএনপির প্রার্থী তালিকা প্রকাশের এক দিনের মধ্যেই এনসিপি তাদের অবস্থান প্রকাশ করেছে। যদিও আগে এনসিপি জানিয়েছিল, তারা দেশের ৩০০ আসনে প্রার্থী দেবে।