শাইখুল হাদিস আল্লামা মুফতি আলী হাসান উসামা যোগ দিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে

বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন শাইখুল হাদিস আল্লামা মুফতি আলী হাসান উসামা। আজ শনিবার তিনি আনুষ্ঠানিকভাবে দলটির কার্যালয়ে যোগদান করেন।

এ বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ইসলামী দাওয়াহ্ সেন্টারের চেয়ারম্যান মুফতি নুরুজ্জামান নোমানী।

এক ফেসবুক পোস্টে তিনি বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন শাইখুল হাদিস আল্লামা মুফতি আলী হাসান উসামা ভাই। দীর্ঘ দুই বছরের মেহনত আল্লাহ তায়ালার কাছে কবুল হয়েছে।”