
‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’-এর ৫০ ধারা সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান প্রধান উপদেষ্টার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, প্রেস সচিব শফিকুল আলম এবং আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী।
অনুমোদিত খসড়ায় বলা হয়েছে, বাতিল হওয়া ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮-এর ২১, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯ ও ৩১ ধারার অধীনে দায়ের করা বা চলমান যেকোনো মামলা, তদন্ত বা কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে। একই সঙ্গে ওই ধারাগুলোর অধীনে আদালত বা ট্রাইব্যুনাল থেকে প্রদত্ত সব দণ্ড ও জরিমানাও অকার্যকর বলে বিবেচিত হবে।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।