নির্বাচনের পর দেশজুড়ে কোনো হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ বা হয়রানির ঘটনা ঘটলে তা সরাসরি জানাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান কেন্দ্রীয় হটলাইন চালুর ঘোষণা দিয়েছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় তিনি নিজের ভেরিফায়ড সামাজিক যোগাযোগমাধ্যম পেজে একটি পোস্টের মাধ্যমে এই তথ্য জানান। তিনি বলেন, বিশেষ করে জামায়াতে ইসলামী, ১১ দলীয় জোট, স্বতন্ত্র প্রার্থী বা ভিন্নমত পোষণকারী নাগরিকদের বিরুদ্ধে কোনো সহিংসতার ঘটনা ঘটলে দ্রুত অভিযোগ জানানোর আহ্বান জানানো হচ্ছে।
আমির পোস্টে উল্লেখ করা হয়েছে, অভিযোগ দ্রুত নথিভুক্ত ও যাচাই করার জন্য কেন্দ্রীয় হটলাইন চালু করা হয়েছে। হটলাইন নম্বর হলো—০৯৬৩৯-১১১৪৪৪। অভিযোগ জানানোর সময় নাম, পরিচয় বা দায়িত্ব, মোবাইল নম্বর, সংশ্লিষ্ট সংসদীয় আসন, অভিযোগের ধরন এবং ঘটনার বিস্তারিত বিবরণ দেওয়া হবে বলে তিনি অনুরোধ করেছেন।
এছাড়া নির্বাচনের পর সবাইকে শান্ত থাকারও আহ্বান জানানো হয়েছে। তিনি বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক নয় এবং প্রতিটি ঘটনার প্রমাণ সংরক্ষণ করতে হবে। প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখা হবে এবং প্রয়োজন হলে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে উপস্থাপন করা হবে। প্রয়োজন হলে দেশ-বিদেশের গণমাধ্যমেও বিষয়টি তুলে ধরা হবে।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।