আজ ঘোষণা করবে জামায়াতে ইসলামী ‘জনতার ইশতেহার’

জামায়াতে ইসলামী আজ (বুধবার, ৪ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে নিজেদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে। দলীয়ভাবে এই ইশতেহারের নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’, বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি ও প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

রাজধানীর বনানীর হোটেল শেরাটনে সন্ধ্যায় এই ইশতেহার উন্মোচন করা হবে। অনুষ্ঠানে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। এছাড়া বিদেশি প্রতিনিধিসহ বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত, হাইকমিশনার, আন্তর্জাতিক সংস্থা ও কূটনীতিক, রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেবেন।

জামায়াত জানিয়েছে, দেশের বর্তমান প্রেক্ষাপট এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা মাথায় রেখে এবারের ইশতেহার সাজানো হয়েছে। এর সঙ্গে গত বছর চালানো অ্যাপভিত্তিক ‘জনতার ইশতেহার’ প্রচারণায় আসা ৩৭ লাখের বেশি পরামর্শের প্রতিফলন থাকবে।