
বাংলাদেশ জামায়াতে ইসলামী দলটির গঠনতন্ত্র ও ব্যাংক হিসাবের তথ্য নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে।
বুধবার (৮ অক্টোবর) দুপুরে ইসির নির্বাচন সহায়তা শাখায় এসব তথ্য জমা দেন সংগঠনটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং জামায়াত নেতা অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার।
ইসি সূত্রে জানা যায়, রাজনৈতিক দল নিবন্ধনের শর্ত অনুযায়ী প্রতিটি দলকে নিজেদের নামে পরিচালিত ব্যাংক হিসাব নম্বর, সংশ্লিষ্ট ব্যাংকের নাম, সর্বশেষ আর্থিক লেনদেনের বিবরণ এবং দলের তহবিলের উৎস সংক্রান্ত তথ্য নির্বাচন কমিশনে জমা দিতে হয়।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত সরকারের দমন-পীড়ন ও রাজনৈতিক পরিস্থিতির কারণে তারা দীর্ঘ সময় ধরে ব্যাংক হিসাব পরিচালনা করতে পারেনি। দলটির ব্যাংক হিসাব রয়েছে ইসলামী ব্যাংকের মৌচাক শাখায়।
২০১৩ সালে নিবন্ধন বাতিলের পর সর্বশেষ আয়-ব্যয়ের বিবরণ দিয়েছিল জামায়াতে ইসলামী। এক যুগ পর পুনরায় নিবন্ধন ফিরে পাওয়ায় এবার আবারও হিসাব জমা দিল দলটি।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।