
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও নভেম্বরের মধ্যে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২৭ অক্টোবর) বিকেল পৌনে ৫টায় শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে মিছিলটি শুরু হয়। নেতৃত্ব দেন জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।
মিছিলটি পাকাপুল মোড়, নিউমার্কেট, খুলনারোড মোড় ও নারকেলতলা এলাকা প্রদক্ষিণ করে বিকেল সাড়ে ৫টার দিকে একই স্থানে এসে শেষ হয়।
এর আগে বিকেল সাড়ে ৩টায় পার্কে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন শহিদুল ইসলাম মুকুল এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। বক্তব্য রাখেন জেলা অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, শহর জামায়াতের আমির জাহিদুল ইসলাম, সদর আমির মাওলানা মশারফ হোসেন, শহর সেক্রেটারি খোরশেদ আলম ও সদর সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমানসহ নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ‘জুলাই সনদ ন্যায়ভিত্তিক সমাজ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার রূপরেখা।’ তারা দ্রুত সাংবিধানিক আদেশ জারি এবং ঘোষিত সময় অনুযায়ী গণভোট অনুষ্ঠানের দাবি জানান।
পরে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিলের সমাপ্তি ঘটে।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।