
৫ দফা গণদাবি বাস্তবায়নের দাবিতে আগামী ১০ অক্টোবর সারাদেশে গণমিছিল ও ১২ অক্টোবর জেলা প্রশাসকদের কাছে স্মারকলিপি পেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ দুটি কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
এক বিবৃতিতে তিনি বলেন, “আমরা শুরু থেকেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে আসছি। কিন্তু সরকার যদি জামায়াতে ইসলামী ঘোষিত ৫ দফা গণদাবি উপেক্ষা করে, তাহলে জনগণ তাদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন আরও তীব্র করতে বাধ্য হবে।”
তিনি আরও জানান, দ্বিতীয় দফায় পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১০ অক্টোবর ঢাকা ও বিভাগীয় শহরগুলোতে গণমিছিল এবং ১২ অক্টোবর দেশের সব জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করা হবে।
অধ্যাপক পরওয়ার বলেন, “এই দুটি কর্মসূচিকে সফল করতে সংগঠনের সর্বস্তরের জনশক্তি ও দেশবাসীর প্রতি আমি আহ্বান জানাচ্ছি, যেন জুলাই জাতীয় সনদের আলোকে নির্বাচন অনুষ্ঠানসহ ৫ দফা গণদাবি বাস্তবায়নে সরকারকে বাধ্য করা যায়।”
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।