
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, ভবিষ্যতের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। তিনি আরও বলেন, যদি কেউ আগামীর বাংলাদেশকে ’৭২ সালের ধারায় ফিরিয়ে নেওয়ার চেষ্টা করে, তাহলে তা রাজপথে প্রতিরোধ করতে হবে। শনিবার সন্ধ্যায় ফুলবাড়ী পৌর শহরের (ঢাকা মোড়) শাপলা চত্বরে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
মামুনুল হক উল্লেখ করেন, পূর্বের ফ্যাসিবাদী আমলে দেশের ধর্মপ্রাণ মুসলমান, বিশেষ করে ইসলামী সংগঠনের নেতাকর্মীরা সবচেয়ে বেশি জুলুম ও অন্যায়ের শিকার হয়েছেন। এই অন্যায় ও অবিচারের বিরুদ্ধে ’২৪ সালের গণ-অভ্যুত্থান এবং গণবিপ্লবে ইসলামী সংগঠনগুলোর নেতাকর্মীরা ব্যাপক অংশগ্রহণ করেছেন, রক্ত ও জীবন দিয়েছেন। তাঁদের শাহাদাতের বিনিময়ে ’২৪ সালের বিপ্লব সফলতা পেয়েছে।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, প্রতিটি পাড়া ও মহল্লায় ইসলামের বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করতে হবে। পথসভায় আল আমীন বিন আমজাদের সঞ্চালনায় আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি রবিউল ইসলাম, খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নেতা এস এম নাজিব, মুফতি নুরুল্লাহ, মুফতি আবরারুল হক আল মাদানি সহ অন্যান্য নেতাকর্মীরা।
পথসভা শেষে তিনি বিরামপুর পাইলট উচ্চবিদ্যালয় মাঠে সমাবেশ করেন।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।