
ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন ও চলতি মাসে গণভোটের দাবিতে রাজধানীর পল্টনে বিক্ষোভ সমাবেশ করেছে পাঁচটি ইসলামী দল। এর মধ্যে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিসসহ আরও দুটি দল অংশগ্রহণ করে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১১টায় পল্টন মোড়ে অনুষ্ঠিত এই সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী নায়েবে আমির ড. আবদুল্লাহ মোহাম্মদ তাহের, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমানসহ বিভিন্ন দলের নেতারা।
সমাবেশে নেতারা অভিযোগ করেন, সরকার গণভোটের বিষয়টি ইচ্ছাকৃতভাবে বিলম্বিত করছে এবং জনগণের মতামত উপেক্ষা করছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “জুলাই সনদ বাস্তবায়নে জনগণের দাবি উপেক্ষা করা হলে আন্দোলন আরও তীব্র হবে।”
নেতারা আরও জানান, প্রয়োজন হলে নির্বাচন দুই মাস পিছিয়ে গণভোট আয়োজন করা যেতে পারে। তাদের দাবি—গণভোট ছাড়া নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।