
ভারত সরকার নাকি শেখ হাসিনাকে আগের মতো রাজনৈতিক বা বাংলাদেশবিরোধী বক্তব্য দেওয়া থেকে বিরত রাখছে—এমন দাবি করেছেন দেশটির দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ অধ্যাপক রাধা দত্ত। তাঁর মতে, বাংলাদেশকে ঘিরে এখন নতুন করে কূটনৈতিক অবস্থান পর্যালোচনা করছে ভারত, এবং আগের অবস্থান থেকে কিছুটা সরে এসেছে দেশটি।
ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই অন্তর্বর্তী সরকার ও অভ্যুত্থান ইস্যুতে একের পর এক বক্তব্য দিচ্ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ড. ইউনূসসহ দেশের বিভিন্ন রাজনৈতিক মহল এসব বক্তব্যকে পরিস্থিতি অস্থিতিশীল করার প্রচেষ্টা হিসেবে দেখছেন।
মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত শেখ হাসিনাকে প্রকাশ্যে বক্তব্য দেওয়া থেকে বিরত রাখতে বাংলাদেশের পক্ষ থেকে একাধিকবার অনুরোধ করা হলেও তাতে উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ দেখা যায়নি।
তবে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনার উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। অধ্যাপক রাধা দত্তের মতে, বাংলাদেশবিরোধী কোনো মন্তব্য না করতে শেখ হাসিনাকে ভারতের পক্ষ থেকে সরাসরি বার্তা দেওয়া হয়েছে।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।