জনপ্রিয় ইসলামী বক্তা ও গবেষক মিজানুর রহমান আজহারী দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করার আহ্বান জানিয়েছেন।

শনিবার (২৫ অক্টোবর) রাত ৭টা ৪৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।

আজহারী লেখেন, “জনপ্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন প্রণয়ন করা উচিত নয়। দেশের অধিকাংশ অভিভাবক চান, তাদের সন্তানরা নৈতিক ও মূল্যবোধসম্পন্ন শিক্ষায় বেড়ে উঠুক। তাই সব প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে এবং বাতিল করতে হবে মূল্যবোধবিরোধী সব সিদ্ধান্ত।”