
সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতিকে নিয়ে ফুলকোর্ট সভা আহ্বান করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। আগামী মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৩টায় সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হবে। এ বিষয়ে শনিবার (১ নভেম্বর) সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আসিফ ইকবাল স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে, সভায় অধস্তন আদালতের বিচারকদের বদলি ও পদোন্নতিসহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি বিচার বিভাগের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা ও অন্যান্য এজেন্ডা নিয়েও আলোচনা হবে।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।