
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে বিএনপি।
আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৫টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সিইসির কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপির মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, বৈঠকে বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলের স্থায়ী কমিটি সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।