তিতুমীর কলেজের হলে ৮ হাজার টাকা সিট ফি নির্ধারণের প্রতিবাদে ছাত্রদল, বৈষম্যের ব্যাখ্যা দাবি
তিতুমীর সরকারি কলেজের চারটি ছাত্রাবাসে সিটের জন্য ৮ হাজার টাকা নির্ধারণের সিদ্ধান্তকে অযৌক্তিক ও বৈষম্যমূলক বলে দাবি করেছে তিতুমীর কলেজ ছাত্রদল। সংগঠনটির নেতারা বলেন, রাজধানীর অন্যান্য সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের হলে যেখানে ৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, সেখানে তিতুমীর কলেজে ৮ হাজার টাকা নির্ধারণের যৌক্তিক ব্যাখ্যা শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে হবে।
এ বিষয়ে তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান অভি এক বিবৃতিতে বলেন, শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবির পক্ষে তিতুমীর কলেজ ছাত্রদলের হল সংসদের নেতৃবৃন্দ শুরু থেকেই কাজ করে আসছেন। তবে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রদলকে নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে, যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে।