চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের দলীয় প্রার্থী এরশাদ উল্লাহ নির্বাচনী গণসংযোগের সময় গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে নগরীর হামজারবাগ এলাকায় এ ঘটনা ঘটে। তাকে দ্রুত উদ্ধার করে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বিএনপি নেতাদের দাবি, মনোনয়ন পাওয়ার পর হামজারবাগ এলাকায় গণসংযোগে অংশ নিয়েছিলেন এরশাদ উল্লাহ। এ সময় অজ্ঞাত সন্ত্রাসীরা গুলি করলে তিনি ও আরও একজন আহত হন। তাদের দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

এরশাদ উল্লাহ বহুদিন ধরে চট্টগ্রাম বিএনপির রাজনীতিতে সক্রিয় এবং বর্তমানে তিনি নগর বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ বিষয়ে বায়েজিদ বোস্তামী থানার ওসি জসিম উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। কারা এবং কী কারণে গুলি করেছে—তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে বলে জানান তিনি।