
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সৈয়দ এহতেশামুল ইসলাম (৪২)–কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল আনুমানিক ৫টার দিকে ভাদেশ্বর ইউনিয়নের নালিউরি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সৈয়দ এহতেশামুল ইসলাম নালিউরি গ্রামের বাসিন্দা এবং তিনি সৈয়দ এনামুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন–সংক্রান্ত মামলার তদন্তে তার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন শেষে আসামিকে আদালতে পাঠানো হবে।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।