যুক্তরাষ্ট্রের ভিসা সাক্ষাৎকারে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য না দিতে আবেদনকারীদের সতর্ক করেছে ঢাকায় মার্কিন দূতাবাস। শনিবার (৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সতর্কবার্তায় দূতাবাস জানায়, আবেদনকারীদের অতীতের অভিবাসন আইন লঙ্ঘনের তথ্য কনস্যুলার কর্মকর্তাদের জানা থাকতে পারে।
সতর্কবার্তায় বলা হয়, সাক্ষাৎকারের সময় কোনো তথ্য গোপন না করে এবং বিভ্রান্তিকর তথ্য না দিয়ে আবেদনকারীদের সত্য কথা বলা উচিত। মিথ্যা তথ্য দেওয়া বা জাল নথিপত্র উপস্থাপন করলে ভিসা আবেদন বাতিল হতে পারে। একই সঙ্গে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞার মুখেও পড়তে পারেন আবেদনকারী।