বরিশালের বানারীপাড়া উপজেলায় চাঁদা না পাওয়ায় আয়ুর্বেদিক চিকিৎসককে মারধরের অভিযোগে ইউনিয়ন যুবদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) যুবদলের কেন্দ্রীয় দপ্তরের সহ–দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ মৃধা বহিষ্কারের সত্যতাও নিশ্চিত করেন। বহিষ্কৃতরা হলেন বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মাকসুদুর রহমান ডালিম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিক মল্লিক।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলাভঙ্গ, নীতি–আদর্শ ও সংহতি বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের দলীয় প্রাথমিক সদস্যপদসহ বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানানো হয়েছে।
ঘটনার পটভূমিতে জানা গেছে, বানারীপাড়া বাইশারী বাজারের আয়ুর্বেদিক চিকিৎসক বিভাস ঋষির কাছে চাঁদা দাবির অভিযোগ ওঠে এই দুই নেতার বিরুদ্ধে। চাঁদা না পেয়ে শুক্রবার চিকিৎসকের ওপর হামলা চালানো হয়। হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা তৈরি হয়।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।