ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার ৪০তম দিন আজ বুধবার। এ উপলক্ষে তার সমর্থকরা দেশজুড়ে রাজপথে নামতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
গত ২৮ ফেব্রুয়ারি ভোরে তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলায় খামেনি নিহত হন। একই দিন ইরানের বিরুদ্ধে সমন্বিত সামরিক অভিযান শুরুর ঘোষণা দেয় ওয়াশিংটন ও তেল আবিব। ইরানে কারও মৃত্যুর ৪০তম দিন ধর্মীয়ভাবে বিশেষ গুরুত্ব বহন করে, যা ‘চেহলাম’ বা ‘চল্লিশা’ নামে পরিচিত।
খামেনির মৃত্যুর পর তার ছেলে মোজতাবা খামেনি নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তবে তিনি এখনো জনসম্মুখে আসেননি।
এদিকে কাকতালীয়ভাবে আলি খামেনির চেহলামের দিনেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা এসেছে।
সূত্র: আল জাজিরা
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।