স্পেনে ভয়াবহ দাবানলে অন্তত ১২ জনের মৃত্যু

স্পেনে ভয়াবহ দাবানলে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে দমকল বাহিনী। 

স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়ের তথ্যমতে, দেশটির কোস্টা ডি আলমেরিয়ার লস গালার্দোস শহরের কাছে শুক্রবার (১০ জুলাই) পর্যন্ত দাবানলে আহত হয়েছেন অন্তত আটজন। যাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। এ ছাড়া অন্তত ২৩ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। ওই অঞ্চল থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে অন্তত এক হাজার ৪০৫ জন বাসিন্দাকে। আগুন নেভাতে কাজ করছেন প্রায় ৪৬০ জন দমকলকর্মী। 

লস গালার্দোসের মেয়র ফ্রান্সিসকো রেইস দাবানলের সবশেষ পরিস্থিতিকে অত্যন্ত ভয়াবহ বলে মন্তব্য করেছেন। স্পেনে চলতি বছর দাবানলে তিন হাজার হেক্টরের বেশি বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে।