যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য ছাড়তেই হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। সম্প্রতি দেওয়া এক বিবৃতিতে তিনি এ হুঁশিয়ারি দেন। চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরুর পর এটিই তার প্রথম প্রকাশ্য বার্তা।

মোজতবা খামেনি বলেন, ‘বীর যোদ্ধাদের’ হামলায় মার্কিন বাহিনী এখন আর আরব সাগরের বাইরে আসার সাহস পাচ্ছে না। শিগগিরই এই সাগরও মার্কিন উপস্থিতি থেকে পুরোপুরি মুক্ত হবে বলে দাবি করেন তিনি।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর মার্চে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হন মোজতবা খামেনি। তবে ওই হামলায় তিনি নিজেও গুরুতর আহত হয়েছেন বলে গুঞ্জন রয়েছে। এরপর থেকে তাকে প্রকাশ্যে দেখা যায়নি।

এদিকে যুদ্ধের অবসানে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে কাতার। জাতিসংঘের সাধারণ পরিষদের সাইডলাইনে ইরান সাত দফা শান্তি প্রস্তাব দিয়েছে। এর বিনিময়ে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি হয়েছে তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবটি প্রত্যাখ্যান করলেও চলতি সপ্তাহে দুই পক্ষের মধ্যে আরও আলোচনা হতে পারে বলে আশা করা হচ্ছে।