মালবাহী ট্রলারের নোঙ্গরের আঘাতে রাজধানীর আমিন বাজার এলাকায় তুরাগ নদীর তলদেশে থাকা গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজধানীতে গ্যাসের মারাত্মক স্বল্পচাপ সৃষ্টি হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

সংস্থার বরাতে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত পাইপলাইন মেরামত করা হয়েছে, তবে মেরামতের সময় পাইপলাইনে পানি প্রবেশের কারণে সাময়িক স্বল্পচাপ দেখা দিয়েছে। এছাড়া ঢাকায় গ্যাসের সামগ্রিক সরবরাহ কম থাকার কারণে মহানগরীর বিভিন্ন এলাকায় তীব্র স্বল্পচাপ লক্ষ্য করা যাচ্ছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ আরও জানিয়েছে, স্বল্পচাপ সমস্যার সমাধানের জন্য প্রয়োজনীয় কারিগরি ও পরিচালন কার্যক্রম অব্যাহত রয়েছে।

গ্রাহকদের এই অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ ক্ষমা প্রার্থনা করেছে।