দেশের বাজারে প্রায় সব ব্র্যান্ডের প্যাকেটজাত তরল দুধের দাম লিটারপ্রতি সর্বোচ্চ ১০ টাকা পর্যন্ত বেড়েছে। এতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের নিয়মিত পুষ্টির অন্যতম উৎস দুধ কিনতে বাড়তি খরচ গুনতে হচ্ছে।
দাম বৃদ্ধির বিষয়ে দুগ্ধ প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানগুলোর দাবি, পশুখাদ্য থেকে শুরু করে দুধ সংগ্রহ, পরিবহণ ও প্রক্রিয়াজাতকরণ—সব পর্যায়েই খরচ বেড়েছে। পাশাপাশি প্যাকেজিং উপকরণ, গ্যাস ও বিদ্যুতের দাম এবং পরিবহণ ব্যয় বৃদ্ধির কারণে দুধ উৎপাদনে আগের তুলনায় বেশি খরচ হচ্ছে। এসব বাড়তি ব্যয় সমন্বয় করতেই প্যাকেটজাত দুধের দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানগুলো।
বাজার ঘুরে দেখা গেছে, দেশের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড ‘মিল্কভিটা’র এক লিটার প্যাকেটজাত তরল দুধ এখন বিক্রি হচ্ছে ১১০ টাকায়। গত মাসেই এই দুধের দাম লিটারপ্রতি ১০ টাকা বাড়ানো হয়েছিল। একই সঙ্গে আধা লিটারের প্যাকেটের দামও ৫ টাকা বাড়িয়ে ৬০ টাকা করা হয়েছে।
অন্যদিকে ফার্ম ফ্রেশ, আড়ং ও প্রাণ ডেইরির আধা লিটার প্যাকেটজাত তরল দুধ বিক্রি হচ্ছে ৫৫ টাকায়। এসব ব্র্যান্ডের এক লিটারের প্যাকেটের দাম ১১০ থেকে ১১৫ টাকার মধ্যে।
উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর ভাষ্য, কাঁচামাল, প্যাকেজিং, জ্বালানি, বিদ্যুৎ ও পরিবহণসহ বিভিন্ন খাতে ব্যয় বেড়ে যাওয়ায় দুধের দাম সমন্বয় করা হয়েছে।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।