
ভারী বর্ষণে প্লাবিত হয়েছে নিউইয়র্ক শহরের সড়কগুলো। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) আকস্মিক এই জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েন নগরবাসী। বন্যাজনিত পরিস্থিতিতে অন্তত দুইজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
হঠাৎ সৃষ্ট বন্যায় রাস্তায় থাকা গাড়ি ও অন্যান্য যানবাহন পানিতে ভেসে যেতে দেখা যায়। ডুবে যাওয়া সড়কে যান চলাচল ব্যাহত হয়, চালকদের পড়তে হয় মারাত্মক বিভ্রান্তিতে। পানিবন্দি হয়ে পড়েন অনেক বাসিন্দা; অনেকে জরুরি প্রয়োজনে উরু-সমান পানি ঠেলে বাইরে বের হন।
আবহাওয়া বিভাগ জানায়, রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। লাগার্ডিয়া বিমানবন্দরে ২ দশমিক ০৯ ইঞ্চি (৫.৩১ সেন্টিমিটার) বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা পরিস্থিতিকে আরো জটিল করে তোলে।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।