'মিশরকে ডাকাতি করে হারানো হয়েছে'—রেফারিং বিতর্কে নিউইয়র্কের মেয়র মামদানি

চলমান ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোতে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার নাটকীয় জয়ের পর রেফারিং নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। সেই বিতর্কে এবার মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তার ভাষায়, "মিশরকে ডাকাতি করে হারানো হয়েছে।"

বিশ্বকাপে রেফারিং, ভিএআর এবং শাস্তিমূলক সিদ্ধান্ত নিয়ে সমালোচনার মধ্যেই মিশর-আর্জেন্টিনা ম্যাচকে ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে। ম্যাচ শেষে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ) আনুষ্ঠানিকভাবে ফিফার কাছে অভিযোগও দায়ের করেছে।

মঙ্গলবার (৭ জুলাই) যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠিত রাউন্ড অব ১৬-এর ম্যাচে ৭৯ মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানে এগিয়ে ছিল মিশর। তবে শেষ মুহূর্তের নাটকীয় প্রত্যাবর্তনে আর্জেন্টিনা ৩-২ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়। এরপরই ম্যাচের একাধিক রেফারিং সিদ্ধান্ত নিয়ে বিতর্ক শুরু হয়।

মিশরের দাবি, ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে ভিএআর পর্যালোচনার মাধ্যমে তাদের একটি গোল বাতিল করা হয়, যা হলে ব্যবধান ২-০ হতো। এছাড়া মোহাম্মদ সালাহর ওপর ফাউলের ঘটনায় পেনাল্টির আবেদন নাকচ করা হয় এবং আরেকটি সম্ভাব্য পেনাল্টির ঘটনাও ভিএআরে পর্যালোচনা করা হয়নি।

ফক্সের ধারাভাষ্যকার ড্যারেন ফ্লেচারও ভিএআর সিদ্ধান্ত নিয়ে বিস্ময় প্রকাশ করে বলেন,

ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করেন মিশরের প্রধান কোচ হোসাম হাসান। তিনি বলেন, "আমরা সম্মান বা ফেয়ার প্লে কিছুই দেখিনি। একটি পেনাল্টি বাতিল করা হয়েছে, আরেকটি পেনাল্টির দাবি উপেক্ষা করা হয়েছে। দ্বিতীয় গোলটিও অযৌক্তিকভাবে বাতিল করা হয়েছে।"

ইএফএর অভিযোগে আরও বলা হয়েছে, ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েরের সিদ্ধান্তে ধারাবাহিকতার অভাব ছিল এবং ভিএআরের ব্যবহারও ছিল অসঙ্গত। ম্যাচে মিশরের পাঁচজন খেলোয়াড় হলুদ কার্ড দেখলেও আর্জেন্টিনার কোনো খেলোয়াড় কার্ড না পাওয়ার বিষয়টিও প্রশ্ন তুলেছে তারা।

এছাড়া মিশর ফুটবল অ্যাসোসিয়েশন শুধু তদন্তই নয়, রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের ও তার অফিশিয়েটিং দলকে বিশ্বকাপের বাকি ম্যাচগুলো থেকে অব্যাহতি দেওয়ারও দাবি জানিয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি ফিফা।

এদিকে বুধবার (৯ জুলাই) নিউইয়র্কে কর্মসূচি ঘোষণা করতে গিয়ে বিশ্বকাপের এই বিতর্ক প্রসঙ্গ টানেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি।

দ্রুতগতির বাসসেবার সুবিধা তুলে ধরে তিনি বলেন, "ছয় মাসে আপনার ২৪ ঘণ্টা সময় বাঁচবে। পরিবারের সঙ্গে সকালের নাশতা করতে পারবেন, সন্তানের খেলায় থাকতে পারবেন। আর বন্ধুদের সঙ্গে একমত হতে পারবেন যে, গতকাল মিশরকে ডাকাতি করে হারানো হয়েছে। সবশেষে, এটি নিউইয়র্কবাসীর মূল্যবান সময় তাদের কাছেই ফিরিয়ে দেবে।"

মামদানির এই মন্তব্যে উপস্থিত জনতা সমর্থন জানায়। তবে এটি উপস্থিত ব্যক্তিদের প্রতিক্রিয়া; এর মাধ্যমে বৃহত্তর জনমতের প্রতিনিধিত্ব নিশ্চিতভাবে বোঝানো যায় না। ফিফা এখন পর্যন্ত ম্যাচটি নিয়ে উত্থাপিত অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।