
এমআরএ’র যুগ্ম পরিচালক মিনহাজুল ইসলামের স্ত্রীর রহস্যজনক মৃত্যু
মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) এর যুগ্ম পরিচালক মিনহাজুল ইসলামের স্ত্রী ঢাকা পল্লবীর বাউনিয়ায় তাদের নিজ বাসা থেকে পুলিশ উদ্ধার করেছে ঝুলন্ত অবস্থায়। ঘটনাটি সোমবার দিবাগত রাতে ঘটে। এই ঘটনার প্রকৃতি—আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড—তা নিয়ে ব্যাপক রহস্য তৈরি হয়েছে। একই সঙ্গে এমআরএর প্রভাবশালী কর্মকর্তা, নির্বাহী পরিচালক ইয়াকুব হোসেনের বিরুদ্ধে মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করার অভিযোগও উঠেছে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর সময়ের কণ্ঠস্বরকে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের মা বাদী হয়ে পল্লবী থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ এ ঘটনায় একজনকে আটক করেছে, তবে ওসি আলমগীর তার নাম প্রকাশ করতে অপারগতা প্রকাশ করেন।
প্রাথমিকভাবে পুলিশ ঘটনাটি আত্মহত্যা মনে করছে, তবে তদন্ত চলমান। নিহতের বয়স ২৭ বছর। পুলিশকে আদালতের মাধ্যমে আটককৃত ব্যক্তিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
পরিবার ও স্বজনরা মিনহাজুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ করেছেন। এছাড়া অভিযোগ উঠেছে, এমআরএর নির্বাহী পরিচালক ইয়াকুব হোসেন বিষয়টি চাপ প্রয়োগ করে ঢাকা থানার উর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতায় ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। তবে ইয়াকুব হোসেন অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন, “আমি সকালে থানায় গিয়েছিলাম, সেখানে কোনো চাপ প্রয়োগ হয়নি। আইন তার নিজ গতিতেই চলবে।”
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।