ইরানের ওপর হামলা বন্ধ করা হলে নিজেদের প্রতিরোধমূলক সামরিক অভিযান স্থগিত করার ঘোষণা দিয়েছে তেহরান। এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ইরানের বিরুদ্ধে আক্রমণ বন্ধ হলে তাদের সশস্ত্র বাহিনীও প্রতিরোধমূলক কার্যক্রম থামাবে।
তিনি জানান, বৈশ্বিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী দুই সপ্তাহের জন্য এই প্রণালী দিয়ে নিরাপদ চলাচল সম্ভব হবে। তবে এ ক্ষেত্রে ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে যথাযথ সমন্বয় করতে হবে এবং বিদ্যমান কারিগরি সীমাবদ্ধতাগুলো বিবেচনায় রাখতে হবে।
পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্ভাব্য দুই সপ্তাহের যুদ্ধবিরতির প্রক্রিয়া চলার মধ্যেই ইরানের পক্ষ থেকে এই ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেল।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।