যুদ্ধ বন্ধে চীন ও পাকিস্তানের ৫ দফা ঘোষণা

শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের লক্ষ্যে যৌথভাবে পাঁচ দফা উদ্যোগ ঘোষণা করেছে চীন ও পাকিস্তান। বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বৈঠক শেষে এ ঘোষণা দেওয়া হয়।

ঘোষিত পাঁচ দফা হলো—

১. বেসামরিক নাগরিক এবং কোনো অ-সামরিক স্থাপনা বা লক্ষ্যবস্তুর ওপর সব ধরনের হামলা অবিলম্বে বন্ধ করতে হবে।

২. সংঘাত নিরসনে দ্রুত সব ধরনের বৈরিতা ও সামরিক কার্যক্রম বন্ধ করতে হবে এবং উত্তেজনা যাতে নতুন অঞ্চলে ছড়িয়ে না পড়ে, তা নিশ্চিত করতে হবে।

৩. ইরান ও উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব ও নিরাপত্তা বজায় রেখে দ্রুত শান্তি আলোচনা শুরু করতে হবে। এ প্রক্রিয়া সফল করতে সংশ্লিষ্ট সব পক্ষকে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে দুই দেশ।

৪. আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

৫. জাতিসংঘ সনদের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি পূর্ণাঙ্গ ও দীর্ঘমেয়াদি শান্তি কাঠামো প্রতিষ্ঠা করতে হবে।