নজরুলের ‘বাজিছে দামামা’ আসছে নতুন আয়োজনে, কণ্ঠে গাজী আনাস রাওশান

বিদ্রোহ, প্রতিবাদ ও জাগরণের কালজয়ী সৃষ্টি কাজী নজরুল ইসলামের ‘বাজিছে দামামা’ এবার আসছে নতুন সংগীতায়োজনে। হেভেন টিউনের এই বিশেষ আয়োজনে কণ্ঠ দিয়েছেন শিল্পী গাজী আনাস রাওশান।

অর্ধশতাধিক শিল্পীর সম্মিলিত অংশগ্রহণে নির্মিত হয়েছে গানটির বিশেষ পরিবেশনা। গানের প্রতিটি পঙ্‌ক্তির ভাব ও চেতনা ফুটিয়ে তুলতে সাজানো হয়েছে ব্যতিক্রমী দৃশ্যায়ন।

আধুনিক সংগীতায়োজন ও বিশাল নির্মাণশৈলীতে তৈরি এই বিশেষ প্রযোজনাটি আগামী শুক্রবার মুক্তি পাচ্ছে হ্যাভেন টিউনের ইউটিউব চ্যানেলে