এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্যদের সম্পূরক পরীক্ষা ২ ডিসেম্বর থেকে

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষা আগামী ২ ডিসেম্বর শুরু হওয়ার কথা রয়েছে। পরীক্ষা গ্রহণ, উত্তরপত্র মূল্যায়ন এবং ফল প্রকাশসহ পুরো কার্যক্রম ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা করেছে শিক্ষা বোর্ডগুলো।

সোমবার (২ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আগামী ২ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পূরক পরীক্ষা গ্রহণ, উত্তরপত্র মূল্যায়ন ও ফল প্রকাশের কাজ সম্পন্ন করা হবে। ডিসেম্বরের মধ্যেই পুরো প্রক্রিয়া শেষ করতে চায় বোর্ডগুলো।

তিনি আরও বলেন, সব শিক্ষা বোর্ডকে এক মাসের মধ্যে সম্পূরক পরীক্ষার যাবতীয় কার্যক্রম শেষ করতে হবে। এ কারণে পরীক্ষার সময়সূচি আরও সংক্ষিপ্ত করার সুযোগ নেই।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য এই সম্পূরক পরীক্ষা আয়োজন করা হচ্ছে।

এর আগে গত শনিবার (৩১ অক্টোবর) ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ঘোষিত ফল অনুযায়ী, এ বছর সার্বিক পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।

মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ২৫০ জন। অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৪৯ দশমিক ৪৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৮৮৬ জন শিক্ষার্থী।

ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন শিক্ষার্থী। সব মিলিয়ে এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ৪ লাখ ২২ হাজার ৯০৫।

এ পরিস্থিতিতে ফল প্রকাশের দিনই এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়ার কথা জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। এরই ধারাবাহিকতায় এসব শিক্ষার্থীর জন্য সম্পূরক পরীক্ষা আয়োজনের উদ্যোগ