আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। দিবসটির তাৎপর্য তুলে ধরতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিশেষ আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করতে বলা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে বলা হয়েছে, ২০২৬ সালের ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে সরকার নির্ধারিত কর্মসূচি যথাযথভাবে পালন করতে হবে।

নির্দেশনায় শিক্ষার্থীদের মধ্যে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরতে বিশেষ আলোচনা অনুষ্ঠান এবং রচনা প্রতিযোগিতার আয়োজনের কথা উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া দিবসটি উদযাপন উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনাও দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। তবে এ বছর দিবসটি শনিবার হওয়ায় সরকারি চাকরিজীবীরা অতিরিক্ত ছুটি পাচ্ছেন না।

অন্যদিকে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দিবসটি উপলক্ষে বিশেষ কর্মসূচি থাকায় শিক্ষক ও শিক্ষার্থীদের সেদিন প্রতিষ্ঠানে উপস্থিত থাকতে হবে।