রাশিয়ার বোমা হামলায় ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন এবং আরও ১৪ জন আহত হয়েছেন। অন্যদিকে, সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে একটি ইউক্রেনীয় ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন বলে রাশিয়া জানিয়েছে।

রবিবার (২৯ মার্চ) রাশিয়ার বাহিনী ডোনেটস্ক অঞ্চলের ক্রামাতোরস্ক শহরে গ্লাইড বোমা হামলা চালায়। এতে কয়েকজন হতাহত হন এবং কয়েকটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়।

কিয়েভের গভর্নর অভিযোগ করেছেন, মস্কো বোঝাপড়ার উদ্দেশ্য ছাড়া বেসামরিক এলাকা লক্ষ্যবস্তু বানাচ্ছে। ওডেসাতেও মাতৃসদন ও শিক্ষাপ্রতিষ্ঠান লক্ষ্যবস্তু হয়, এতে কয়েকজন হতাহত হন।

পাল্টা জবাবে ইউক্রেনও রাশিয়ার ভেতরে হামলা জোরদার করেছে। বাল্টিক সাগরের উস্ত-লুগা বন্দরে ড্রোন হামলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ইউক্রেনের নিরাপত্তা সংস্থা জানিয়েছে, এটি রাশিয়ার জ্বালানি ও রফতানি সক্ষমতা দুর্বল করার কৌশলের অংশ।

রাশিয়া আরও দাবি করেছে, সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে। জবাবে রাশিয়ার সেনারা ইউক্রেনের দিকে ৪৪২টি ড্রোন এবং একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার মধ্যে কিয়েভের দাবি অনুযায়ী ৩৮০টি ধ্বংস বা প্রতিহত করা হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ এখন উভয় পক্ষের অবকাঠামো এবং অর্থনৈতিক সক্ষমতা ধ্বংসের প্রতিযোগিতায় রূপ নিয়েছে।