ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের ‘ক্লান্তিহীন প্রচেষ্টার’ ভূয়সী প্রশংসা করে হাতে লেখা একটি চিঠি পাঠিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডারকে উদ্দেশ করে লেখা চিঠিতে মোজতবা খামেনি বলেন, ‘আপনি নিজের ও আপনার নিরহংকার সহযোদ্ধাদের অক্লান্ত পরিশ্রম নিয়ে খুব কমই লিখেছেন—সৎ মানুষের স্বভাব এমনই।’
হাতে লেখা ওই বার্তায় তিনি আরও বলেন, ঐশ্বরিক করুণা ও প্রজ্ঞার গুণে নিষ্ঠাবান ব্যক্তিদের কাজের ফলস্বরূপ আল্লাহ তাদের প্রতি ভালোবাসা, সম্মান, অগণিত বরকত ও বিজয় দান করবেন।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।