তুরস্ক থেকে দেশে ফিরছেন শহিদুল আলম, বন্দিদশা শেষে আজই পৌঁছাবেন ঢাকায়

ইসরাইলি বাহিনীর হাতে আটকের পর মুক্তি পেয়েছেন আলোকচিত্রী ও লেখক ড. শহিদুল আলম। ফ্রিডম ফ্লোটিলার ‘কনশানস’ জাহাজ থেকে গত ৮ অক্টোবর ইসরাইলি দখলদার বাহিনী তাঁকে অপহরণ করে নিয়ে যায়। পরে তাঁকে ইসরাইলের নেগেভ মরুভূমিতে অবস্থিত berপখ্যাত কেৎজিয়েত কারাগারে আটক রাখা হয়।

দীর্ঘ কয়েকদিন বন্দিদশায় থাকার পর অবশেষে শুক্রবার মুক্তি পান শহিদুল আলম। ইসরাইল থেকে টার্কিশ এয়ারলাইন্সের TK-6921 ফ্লাইটে করে তিনি কিছুক্ষণ আগে তুরস্কে পৌঁছেছেন।

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হক গণমাধ্যমকে জানিয়েছেন, শহিদুল আলম আজ শুক্রবার রাতেই দেশে ফিরে আসছেন। ইস্তাম্বুল থেকে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিট) ঢাকার উদ্দেশে রওনা দেবে। ফ্লাইটটি আগামীকাল শনিবার ভোর ৪টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বলে জানা গেছে।

উল্লেখ্য, ৮ অক্টোবর ফ্রিডম ফ্লোটিলা নৌবহরের সঙ্গে থাকা সাংবাদিক, চিকিৎসাকর্মী, মানবাধিকারকর্মী ও নাবিকদেরও অপহরণ করে ইসরাইলি বাহিনী আশদোদ বন্দরে নিয়ে যায়। আইনি প্রক্রিয়া শেষে তাদের পাঠানো হয় নেগেভ মরুভূমির কেৎজিয়েত কারাগারে—যা ফিলিস্তিনি বন্দীদের ওপর নির্যাতনের জন্য berখ্যাত।

বহু প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পেয়ে আজই নিজের দেশে ফিরছেন শহিদুল আলম।