
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আলিয়ারা গ্রামে গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে দুজনকে গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) জুমার নামাজের আগে এই ঘটনা ঘটে।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।