
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় আরও সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৮ আগস্ট) রাত থেকে শনিবার ভোর পর্যন্ত গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন অভিযানে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— কেটু মিজান ও তার স্ত্রী গোলাপী বেগম, ভবানীপুরের উত্তরা এলাকা থেকে সুমন, হোতাপারা থেকে আল আমিন, ময়মনসিংহের গফরগাঁও থেকে স্বাধীন ও শাহ জালাল, এবং মহানগরের চান্না এলাকা থেকে ফয়সাল হাসান।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার জাহিদ হাসান জানান, এ নিয়ে এ মামলায় মোট সাতজন গ্রেপ্তার হয়েছে। এর আগে পুলিশ ও র্যাব সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত আরও চারজনকে আটক করে।
উল্লেখ্য, নিহত আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি ছিলেন। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে এবং পরিবারসহ চান্দনা চৌরাস্তা এলাকায় বসবাস করতেন।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।