
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি একটি ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। ওই ভিডিওতে দেখা যায়, ট্রাম্প একজন যুদ্ধবিমানে বসে বিক্ষোভকারীদের ওপর মলমূত্র ফেলছেন।
ভিডিওটির দৈর্ঘ্য ১৯ সেকেন্ড এবং এতে ট্রাম্পকে ‘কিং ট্রাম্প’ লেবেলযুক্ত যুদ্ধবিমানে মুকুট পরিহিত অবস্থায় দেখানো হয়েছে।
শনিবার, ‘নো কিংস’ সমাবেশের পর ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে ভিডিওটি প্রকাশ করেন। ভিডিওতে নিউইয়র্ক সিটির টাইমস স্কয়ারের মতো একটি এলাকায় জড়ো হওয়া বামপন্থি প্রভাবশালী হ্যারি সিসনের মতো দেখতে একজন এবং অন্যান্য বিক্ষোভকারীদের ওপর ট্রাম্প মলমূত্র ছিটাচ্ছেন। ঘটনার পর সিসন একটি টুইটে বলেন, “কোনো সাংবাদিক কি দয়া করে ট্রাম্পকে জিজ্ঞাসা করতে পারেন কেন তিনি একটি যুদ্ধবিমান থেকে আমার ওপর মলত্যাগের এআই ভিডিও পোস্ট করেছেন?”
হোয়াইট হাউস এ বিষয়ে তাত্ক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে ট্রাম্প সমালোচকদের পাল্টা আক্রমণ করার জন্য এআই ব্যবহার করে বেশ কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।