
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হওয়া কর্মী সমাবেশ পণ্ড হয়ে গেছে। সমাবেশকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।
ঘটনাটি শনিবার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে ঘটে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, দলীয় প্রতীক এবং অভ্যন্তরীণ বিরোধসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এই সমাবেশ আহ্বান করেছিলেন।
বিকেলের দিকে ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ তৈরি করে সমাবেশ শুরু হয়। মঞ্চে উপস্থিত ছিলেন জি এম কাদের, শামীম হায়দার পাটোয়ারী এবং দলের শীর্ষ নেতারা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা সেখানে যোগ দেন।
সমাবেশ শুরুর আগেই কাকরাইল এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ বলে জানা গেছে।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।