খুলনায় বেসরকারি নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আজমুল হোসেন হত্যা মামলার আসামি হাসনাত হাবিব রিফাতকে (২৮) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৬)।
সোমবার (২১ সেপ্টেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গ্রেপ্তার রিফাত খুলনা বিশ্ববিদ্যালয়ের এফএমআরটি বিভাগের ১৭ ব্যাচের সাবেক শিক্ষার্থী। সম্প্রতি তিনি কৃষি ব্যাংকে চাকরি পান। নিহত আজমুলের মেসে থেকেই তিনি ব্যাংকে যাতায়াত করতেন। রিফাতের বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার গুণেরগাতী গ্রামে।
নগরীর হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, ঘটনার দিন আজমুলকে মারধরের সময় রিফাত সেখানে উপস্থিত ছিলেন। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। পরে এসআরবি তাকে গ্রেপ্তার করে। তাকে থানায় হস্তান্তরের পর জিজ্ঞাসাবাদ করা হলে হত্যাকাণ্ডের বিষয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।
গত ১৮ সেপ্টেম্বর রাতে চুরির অপবাদ দিয়ে কয়েকজন আজমুলকে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে মেসের চারতলা ভবনের ছাদ থেকে তাকে নিচে ফেলে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আজমুলকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছিল, নাকি তিনি নিজেই লাফ দিয়েছিলেন—তা খতিয়ে দেখছে পুলিশ।
এ ঘটনায় নিহত আজমুলের বাবা কুতুব উদ্দীন বাদী হয়ে হরিণটানা থানায় হত্যা মামলা করেছেন। মামলায় চারজনের নাম উ
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।